advertisement
advertisement

চুল পড়ার সঙ্গে শ্রবণশক্তি হ্রাসের সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
চুল পড়ার সঙ্গে শ্রবণশক্তি হ্রাসের সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা

শ্রবণশক্তির জন্য অপরিহার্য টিএমসি১ ও টিএমসি২ প্রোটিনের নতুন তথ্য জানা গেছে

advertisement

আমাদের কানের গভীরে থাকা হেয়ার সেল নামে পরিচিত বিশেষ কোষগুলো শব্দের কম্পনকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়। সম্প্রতি শ্রবণশক্তির জন্য অপরিহার্য টিএমসি১ ও টিএমসি২ প্রোটিনের নতুন তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অন ডেফনেস অ্যান্ড আদার কমিউনিকেশন ডিসঅর্ডারসের পোস্টডক্টরাল ফেলো হুবার্ট লি জানিয়েছেন, শব্দের কম্পন যখন চুলসদৃশ কাঠামোকে বাঁকিয়ে দেয়, তখন এটি কোষের মধ্যে আয়ন চলাচলের পথ খুলে দেয়। এটি মস্তিষ্কে শব্দ বহনকারী সংকেত তৈরি করে। কিন্তু এই চ্যানেল প্রোটিনে কোনো সমস্যা হলে হেয়ার সেল মারা যায়। এই সেল নতুন করে তৈরি হয় না, তাই শ্রবণশক্তি হ্রাস স্থায়ী হয়।

নতুন এ গবেষণা ফলাফল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ৮০তম বায়োফিজিক্যাল সোসাইটি বার্ষিক সভায় উপস্থাপন করা হয়েছে।বিজ্ঞানীরা জানিয়েছেন, শ্রবণশক্তির জন্য অপরিহার্য টিএমসি১ ও টিএমসি২ প্রোটিন কোষঝিল্লিতে ফ্যাটি অণুগুলোকে বিশৃঙ্খল বা পুনর্বিন্যাস করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর