advertisement
advertisement

ঝিরিতে মিলল যুবদল নেতার লাশ, শরীরে আঘাতের চিহ্ন, নাক ও মুখে রক্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
ঝিরিতে মিলল যুবদল নেতার লাশ, শরীরে আঘাতের চিহ্ন, নাক ও মুখে রক্ত

স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ সকালে বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকায়

advertisement

বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি খাদের একটি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কসাইপাড়া বান্দরবান বাসস্টেশনের অদূরে বান্দরবান-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত। নিহত শরীফ জেলার পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়া ব্লকের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

তিনি শহরের মেঘলা পর্যটন এলাকার ভাণ্ডারিপাড়ার মো. জহিরের ছেলে।পুলিশ জানায়, মো. শরীফের হাত, পা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। তিনি পাহাড় থেকে ঝিরিতে পড়ে নিহত হয়েছেন নাকি কেউ তাঁকে হত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কয়েকজন নারী ঝিরি থেকে পানি আনতে গিয়ে একটি লাশ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পাড়ার লোকজনকে জানান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গভীর পাহাড়ি খাদ থেকে লাশটি উদ্ধার করেন।বান্দরবান পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফ বলেন, লাশ উদ্ধারের পর তাঁরা শনাক্ত করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর