তৈলাক্ত কলাগাছে ওঠার প্রতিযোগিতা দেখছেন দর্শকেরা। আজ রোববার সকালে কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়ায়
কোথাও চোখ বাঁধা অবস্থায় হাঁস ধরতে দিক্ভ্রান্ত ছোটাছুটি, কোথাও তৈলাক্ত কলাগাছে ওঠার প্রাণান্তকর চেষ্টা। পানিতে বালিশ যুদ্ধ ঘিরে হাসির রোল আবার হাঁড়ি ভাঙার লক্ষ্যভ্রষ্ট চেষ্টা দেখে দর্শকদের উচ্ছ্বাস। শিশু-কিশোরদের সঙ্গে খেলায় মেতেছেন তরুণ, মধ্যবয়সী এমনকি প্রবীণেরাও। বয়সের ব্যবধান ভুলে এক দিনের জন্য এভাবে উচ্ছ্বাসে মাতেন সবাই।
আজ রোববার কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে বসেছিল গ্রামীণ খেলাধুলার এমনই এক মিলনমেলা।
দুর্বার তারুণ্য বাংলাদেশের উদ্যোগে এবং এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন করা হয়।গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা খেলাধুলার পরিচয় তুলে ধরতেই পাঁচ বছর ধরে ডাক্তারপাড়া গ্রামে এ আয়োজন করা হচ্ছে।এ আয়োজন ঘিরে সকাল থেকেই আশপাশের গ্রামের মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।