advertisement
advertisement

সিনেমা শিখতে এসে ‘জীবন’ শিখে ফিরলাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
সিনেমা শিখতে এসে ‘জীবন’ শিখে ফিরলাম

রাকা নোশিন নাওয়ার

advertisement

দক্ষিণ কোরিয়ার বুসান এশিয়ান ফিল্ম স্কুলের ‘ইন্টারন্যাশনাল ফিল্ম বিজনেস একাডেমি’–তে পড়ার সুযোগ পেয়েছেন নির্মাতা রাকা নোশিন নাওয়ার। পড়ুন তাঁর অভিজ্ঞতা।এক স্যুটকেস স্বপ্ন, কিছু শীতের কাপড় আর মাথাভর্তি সিনেমা নিয়ে হাজির হই দক্ষিণ কোরিয়ার বুসানে। ১৯ মার্চ ২০২৬।

উদ্দেশ্য—চলচ্চিত্র প্রযোজনা শিখব, নিজের সিনেমার প্রকল্প নিয়ে কাজ করব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রযোজক ও বিনিয়োগকারীদের সামনে সেই প্রকল্প তুলে ধরব, পরিচিত হব বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে।তখনো জানতাম না, পরের আট মাসে সিনেমার পাশাপাশি আমাকে বাসন মাজা, বাজার করা, রান্না করা, খরচের হিসাব, এমনকি দোকানে নিজে নিজে পণ্য স্ক্যান করে বিল দেওয়াও শিখতে হবে!বুসানের গিউমনেউসান পাহাড়ের পাশে বুসান ফিল্ম কমিশন পরিচালিত বুসান এশিয়ান ফিল্ম স্কুল।

আট মাসে প্রতিষ্ঠানটি আমাকে অনেক কিছু শিখিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর