চেনা পরিসর, পরিবার, আত্মীয় আর বন্ধুদের রেখে যখন কেউ প্রবাসজীবনে প্রবেশ করেন, বেশির ভাগ সময়ই তাঁদের হঠাৎ করেই একাকিত্ব অনুভব হয়। প্রবাসজীবন মানেই নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার লড়াই। আর এই লড়াই অনেকটাই সহজ হয়ে যায়, যখন সেই বিদেশবিভুঁইতে কিছু বন্ধু তৈরি হয়। সেই বন্ধুত্বের জোরেই মানুষ পারে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে মানিয়ে নিতে। তখন জায়গার থেকেও আপন হয়ে ওঠে সম্পর্কগুলো।
এই বন্ধুত্বের উদ্যাপনেই নাইরোবি শিল্পগোষ্ঠীর আয়োজনে গত রোববার ১ নভেম্বর কিছু বন্ধু একত্র হয়েছিল৷কারা এই নাইরোবি শিল্পীগোষ্ঠী?কেনিয়ার রাজধানী নাইরোবি ভৌগলিকভাবে পূর্ব আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ যেখানে জাতিসংঘের সদরদপ্তরসহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, প্রতিষ্ঠান এর উপস্থিতি রয়েছে। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশের অনেক পেশাজীবী কাজ করছেন।
রয়েছে বাংলাদেশের কূটনৈতিক অফিস এবং আরও নানা পেশায় নিয়োজিত বাংলাদেশি মানুষ।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।