advertisement
advertisement

টাকার ব্যাগ নিয়ে ফিরছিলেন মোবাইল ব্যাংকিং এজেন্ট, পিস্তল ঠেকিয়ে অপহরণের চেষ্টা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
টাকার ব্যাগ নিয়ে ফিরছিলেন মোবাইল ব্যাংকিং এজেন্ট, পিস্তল ঠেকিয়ে অপহরণের চেষ্টা

অপহরণের চেষ্টা

advertisement

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিস্তল ঠেকিয়ে পরিমল কবিরাজ (৪৫) নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশপাশের লোকজন ছুটে আসায় পিস্তলের তাজা গুলি, গুলির খোসা ও নিজেদের জুতা–স্যান্ডেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিমল কবিরাজ নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন।গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত পরিমল কবিরাজের বাড়ি উপজেলার কুমরুল হিন্দুপাড়া গ্রামে। বনপাড়া বাজারে তিনি মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবে ব্যবসা করেন।ভুক্তভোগী পরিমলের ছোট ভাই বিপ্লব কবিরাজের ভাষ্য, দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারে বিকাশ ও নগদের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছেন পরিমল। গতকাল রাতে দোকান বন্ধ করে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর সঙ্গে আরও দুই যাত্রী ছিলেন।

পথে একটি মোটরসাইকেলে থাকা তিন দুষ্কৃতকারী ইজিবাইকের গতিরোধ করে।যাত্রীদের বরাতে বিপ্লব কবিরাজ বলেন, দুষ্কৃতকারীরা পরিমলের হাতে থাকা টাকাভর্তি ব্যাগসহ তাঁকে অপহরণ করার জন্য হামলা চালায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর