advertisement
advertisement

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না

মুঠোফোনে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখছেন এক শিক্ষার্থী

advertisement

উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু এ উদ্যোগের সুফল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন নেওয়া এ মাসেই শেষ হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আবেদন নেওয়া শুরু হবে এ মাসে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও ভর্তি কার্যক্রমের প্রক্রিয়া শুরু করছে।

অর্থাৎ যে উদ্দেশ্যে দ্রুত সম্পূরক পরীক্ষা নেওয়ার উদ্যোগ, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের সঙ্গে সময়ের সমন্বয় না থাকায় সেই উদ্দেশ্যই ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্পূরক পরীক্ষা নেওয়া ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সমন্বয় থাকা প্রয়োজন ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর