advertisement
advertisement

চীনে বেড়েছে ম্যানগ্রোভ বনের আয়তন ও পাখির সংখ্যা, বাংলাদেশে কী সম্ভব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
চীনে বেড়েছে ম্যানগ্রোভ বনের আয়তন ও পাখির সংখ্যা, বাংলাদেশে কী সম্ভব

বাংলাদেশের সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল

advertisement

চীনে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের প্রচেষ্টা সফল হয়েছে। ১৯৯৮ থেকে ২০২০ সালের মধ্যে দেশটির ম্যানগ্রোভ এলাকার আয়তন ১৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বন বৃদ্ধি ফলে পাখির প্রজাতি ১৪৮ থেকে বেড়ে ৩৯৭-এ পৌঁছেছে। ২২ বছরের গবেষণায় এটা দেখা গেছে। গবেষকেরা বলছেন, চীনের নীতিমালা ম্যানগ্রোভ সম্প্রসারণকে ত্বরান্বিত করেছে। গবেষণাটি পরিচালনা করেছেন চীনের নিংবো ইউনিভার্সিটির ভূগোল ও স্থানিক তথ্যপ্রযুক্তি বিভাগের পাঁচ গবেষক।

সেল প্রেসের অংশীদার ও বিখ্যাত আন্তর্জাতিক পিউয়ার-রিভিউড জার্নাল ‘দ্য ইনোভেশন’-এ বছরের অক্টোবর মাসে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, আইইউসিএনের হুমকির তালিকায় থাকা পাখির সংখ্যা ম্যানগ্রোভ এলাকায় ৯১ শতাংশ বেড়েছে।কেন ও কোথায় গবেষণাবিশ্বব্যাপী ম্যানগ্রোভ বনের প্রায় এক-তৃতীয়াংশ গত প্রায় অর্ধশতাব্দী ধরে ধ্বংস হয়ে গেছে।

আন্তর্জাতিক বিভিন্ন সনদ ও লক্ষ্যমাত্রা পূরণে চীন সরকারের পক্ষ থেকে ম্যানগ্রোভ পুনরুদ্ধার বা সৃষ্টির জন্য বিভিন্ন নীতিমালা ও উদ্যোগ নেওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর