advertisement
advertisement

মাওলানা ফারুকী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
মাওলানা ফারুকী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

মাওলানা নূরুল ইসলাম ফারুকী

advertisement

ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হলো। আজ রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলাম এই আদেশ দেন।

একই সঙ্গে আদালত এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় তিন আসামি জামিনে আছেন। আজ তাঁরা আদালতে হাজির হন। তাঁদের পক্ষে করা অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন আদালত। কারাগারে থাকা এক আসামিকে ভার্চ্যুয়ালি তাঁর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। অপর দুই আসামি পলাতক।

তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।ছয় আসামি হলেন হাদিসুর রহমান ওরফে সাগর, আবদুল্লাহ আল তাসনিম নাহিদ, রফিকুল ইসলাম ফারদীন, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী, মাহমুদ ইবনে বাশার ও রতন চৌধুরী ওরফে ইঞ্জিনিয়ার রিপন ওরফে রাকিবুল ইসলাম রিয়াজ।আসামিদের মধ্যে জামিনে আছেন তাসনিম, রিপন ও রায়হান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর