অলংকরণ এস এম রাকিবুর রহমান
শীতের সকালে তুমি একা একা ডেকে ফিরছ, সঙ্গিনী কোথায়? মর্মে কি পশে না সেই ডাক?
বিরহের কুয়াশায় মনোব্যথা গুমরে গুমরে মরে বিলাপ বিস্তার পায় কুহকিনী পাথুরে প্রান্তরে।প্রকৃতি বিষণ্ন কেন, তার কোনো দায়িত্ব কি নাইবিরহের কষ্টঋণ আহা–উহু জ্বালাপোড়া তোমার একাই?ভেজা ডানা নিয়ে তুমি সাধ্যশক্তি সবটুকু খরচা করেসেই গাঙ নরসুন্দা যেখানে এলানো আছে, সে মোকামে যাওবিফল হবে না হয়তো, যদি তার দেখা তুমি আলগোছে পাও,ওম হবে, শান্তি হবে, বিরহের দুঃখটুঃখ উবে যাবেহয়তো আবারও তুমি প্রেমাস্পদে নিঃশব্দে হারাবেসেই শঙ্কা রয়েছেই, থাক, তাও এক্ষণেই ওড়াউড়ি হোকমধুপূর্ণতার স্বাদ এ জনমে কিছুটা তো পাওয়া হবেমিলনের বাঞ্ছাকুঁড়ি ওঠো, জেগে মেলো জোড়া বিরহিনী চোখ
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।