advertisement
advertisement

কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল, এখন কত নেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল, এখন কত নেন

কেয়া পায়েল। ছবি: ফেসবুক থেকে

advertisement

কেয়া পায়েল। ছবি: ফেসবুক থেকেনাটকে নাম লেখানোর শুরুটাই ছিল আকর্ষণীয়। যেখানে অনেকেই ছোট চরিত্র দিয়ে শুরু করেন, সেখানে প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এই নাট্য অভিনেত্রী। তাঁর সহশিল্পী এখন ঢালিউডের জনপ্রিয় নায়ক। ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটক দিয়ে অভিনয়জগতে পা রাখেন তিনি। তারপর ছোট পর্দায় নিয়মিত কাজ করতে করতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন, কে এই অভিনেত্রী? শুরুটা যেভাবে এই অভিনেত্রীর নাম কেয়া পায়েল।

তিনি ২০১৮ সালে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন। বিজ্ঞাপনটি প্রচারের পর সংগীতশিল্পী তাহসান, হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুলের গানে মডেল হওয়ার সুযোগ পান। একের পর এক গানের ভিডিওতে কাজ করতে গিয়ে নজরে পড়েন নাটকের নির্মাতাদের। ওই বছরের শেষ দিকে ‘একটাই আমার তুমি’ নাটকে অভিনয়ের প্রস্তাব পান। আফরান নিশোর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে কিছুটা নার্ভাসও ছিলেন। তবে অভিনয় নিয়ে আত্মবিশ্বাস ছিল তাঁর।

প্রথম কাজের জন্য ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।কেয়া পায়েল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর