advertisement
advertisement

ময়মনসিংহে মধ্যরাতে শহীদ সাগর চত্বরে আগুন, প্রতিবাদে আমরণ অনশনে জুলাইযোদ্ধারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
ময়মনসিংহে মধ্যরাতে শহীদ সাগর চত্বরে আগুন, প্রতিবাদে আমরণ অনশনে জুলাইযোদ্ধারা

শহীদ সাগর চত্বরে আগুন দেওয়ার প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন জুলাই আন্দোলনের কয়েকজন নেতা। আজ রোববার সকালে ময়মনসিংহ নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায়

advertisement

ময়মনসিংহ নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই আন্দোলনে নিহত রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মরণে নির্মিত শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা একদল দুর্বৃত্ত চত্বরে একটি টায়ার রেখে তাতে আগুন ধরিয়ে দেয়।

আগুন ও কালিতে সাগরের প্রতিকৃতি কালো হয়ে যায়।এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার ভোর চারটা থেকে চত্বরে আমরণ অনশন শুরু করেছেন জুলাই আন্দোলনের কয়েকজন নেতা। তাঁদের দাবি, অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

আজ দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের অনশন চলছিল।অনশনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক ও সমন্বয়ক আনোয়ার হোসেন, জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলার আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব মাজাহারুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব খলিলুর রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর