তাইওয়ানের তাইপেতে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়ে থাকা ওই নারী অ্যালিস হুয়াং বলে রয়টার্সের একটি সূত্র নিশ্চিত করেছে। ছবিটি ২০২৪ সালের ৭ জুনের
বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে তিনি এই তদন্তের মুখে পড়েছেন। মার্কিন কর্মকর্তাদের ধারণা, হুয়াংয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠা ওই নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। এমন পরিস্থিতিতে স্ত্রীর প্রতি অবিশ্বস্ততার কথা স্বীকার করে নিজের পরিবার ও কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন হুয়াং।
এনভিডিয়াপ্রধানের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুয়াংকে একজন ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশের জন্য হুয়াং অসাধারণ কাজ করেছেন।স্ত্রী ও পরিবারের কাছে ক্ষমাপ্রার্থনাগতকাল রোববার এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে স্ত্রীর প্রতি ‘অবিশ্বস্ত থাকার’ কথা অকপটে স্বীকার করেন জেনসেন হুয়াং।
স্ত্রী ও সন্তানদের মনে আঘাত দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি যা করেছি, তার কোনো সাফাই বা অজুহাত হয় না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।