advertisement
advertisement

মেয়েদের মার্শাল আর্ট শেখাচ্ছি, কিন্তু ছেলেদের?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
মেয়েদের মার্শাল আর্ট শেখাচ্ছি, কিন্তু ছেলেদের?

মার্শাল আর্ট প্রশিক্ষণে অংশ নেয় বিভিন্ন উপজেলার কিশোরীরা। পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে

advertisement

ছন্দা (ছদ্মনাম)। বয়স ১৫ বছর। প্রতিদিন তাকে একা গণপরিবহনে চড়ে স্কুল ও কোচিং সেন্টারে আসা-যাওয়া করতে হয়। সেদিনও স্কুল শেষে কোচিং থেকে ফিরছিল ছন্দা। বাসে প্রচণ্ড ভিড়; বসার জায়গা ছিল না। তাই দাঁড়িয়েই বাড়ি ফিরতে হচ্ছিল তাকে। হঠাৎ ছন্দা অনুভব করল তার শরীরে অনাকাঙ্ক্ষিত একটি হাতের স্পর্শ। কুঁকড়ে গেল সে। পাশে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী পুরুষটির দিকে তাকাল। কিন্তু লোকটির মধ্যে কোনো ভাবান্তর আছে বলে মনে হলো না। যেন কিছুই ঘটেনি।

বাড়ি ফিরে ছন্দা তার এই অনভিপ্রেত অভিজ্ঞতার কথা মাকে জানাল। মা বিষয়টি ছন্দার বাবা ও দাদিকে জানালেন। ছন্দারা যৌথ পরিবারে থাকে বলে খুব দ্রুত পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি জেনে গেলেন। ছড়িয়ে পড়ল দুশ্চিন্তা। সন্ধ্যায় রীতিমতো পারিবারিক বৈঠক বসল। প্রথমেই ছন্দার দাদির আপত্তি ছন্দার পোশাক নিয়ে। ছন্দার বাবা সাফ জানিয়ে দিল, সন্ধ্যার পর কোনোভাবেই ছন্দা বাসার বাইরে থাকতে পারবে না; বাসেও উঠতে পারবে না।

প্রয়োজনে তাকে কাছের কোনো কোচিং সেন্টারে ভর্তি করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর