advertisement
advertisement

৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে ভিভোর এই স্মার্টফোনে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে ভিভোর এই স্মার্টফোনে

ভি৮০ মডেলের স্মার্টফোন

advertisement

দেশের বাজারে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরাযুক্ত ‘ভি৮০’ মডেলের স্মার্টফোন এনেছে ভিভো বাংলাদেশ। ক্যামেরাটিতে ৮৫ ও ১০০ মিলিমিটারের পোর্ট্রেট অপশন থাকায় সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে মূল ব্যক্তিকে আলাদাভাবে ফুটিয়ে তোলো যায়। এর ফলে পেশাদার মানের ছবি তোলার পাশাপাশি উন্নত রেজোল্যুশনের ভিডিও করা সম্ভব।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৭ হাজার ২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তা–ই নয়, ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত চার্জও করা যায় ফোনটি।

ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।ফোনটিতে ১ দশমিক ৫কে রেজোল্যুশনের ১৪৪ হার্টজের আই প্রটেকশন সুবিধা থাকায় একটানা দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের কোনো ক্ষতি হয় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর