advertisement
advertisement

শুরুতেই ৩ লাখ, এখন এক সিনেমায় কত নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
শুরুতেই ৩ লাখ, এখন এক সিনেমায় কত নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা

তমা মির্জা। ছবি: ফেসবুক থেকে

advertisement

তমা মির্জা। ছবি: ফেসবুক থেকেদেড় দশকের বেশি সময় আগে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন তমা মির্জা। এরপর নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পাশাপাশি প্রশংসা পেয়েছেন ওটিটির কাজেও। প্রথম ছবির সেই নতুন মুখ এখন কতটা বদলেছেন, কীভাবে বেড়েছে তাঁর পারিশ্রমিক, তমার ক্যারিয়ারের সেই গল্পই জেনে নেওয়া যাক।

শুরুটা যেভাবে ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তমা মির্জার। নাচের অভিজ্ঞতা থেকেই বিনোদন অঙ্গনে তাঁর পথচলা শুরু। ২০১০ সালে এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। শাকিব খানের বিপরীতে অভিনয় করলেও শুরুটা খুব সহজ ছিল না। প্রথম দিকের ছবিগুলো প্রত্যাশিত সাফল্য পায়নি। এর কারণ ছিল মনমতো গল্প চরিত্র ও প্রযোজনা প্রতিষ্ঠান পাননি।

এ নিয়ে তিনি পাঁচ বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়নি, সংগ্রাম করেই এই জায়গায় এসেছেন।তমা মির্জা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর