বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছে শিশুশিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার তাফালবাড়িয়া গ্রামে
সাঁকোটি দিয়ে কোনো যানবাহন চলাচলের উপায় নেই। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছে না।বিদ্যালয়ে যেতে বিকল্প কোনো পথ নেই। তাই বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় খুদে শিক্ষার্থীদের। খালের ওপর লোহার সেতু ভেঙে যাওয়ার পর থেকে পাঁচ বছর ধরে এভাবেই বিদ্যালয়ে যাতায়াত করছে শিশুরা। এতে উদ্বিগ্ন থাকেন তাদের অভিভাবকেরা।
স্থানীয় বাসিন্দারা খালটির ওপর দীর্ঘদিন ধরে নতুন পাকা সেতু র্নিমাণের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছে না।পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে সাঁকোটির অবস্থান। সাঁকোটির উত্তর পাশে আমখোলা ইউনিয়ন পরিষদ ও বাঁশবুনিয়া গ্রাম। তাফালবাড়িয়া গ্রামের প্রবেশমুখে কালাইকেশর খাল।
সেই খালের ওপর ২৪০ ফুট দৈর্ঘ্যের সাঁকোটি পার হয়ে প্রতিদিন দুটি বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী চলাচল করে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কালাইকেশর খালের ওপর লোহার সেতুটি ভেঙে পড়ে ২০২১ সালে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।