advertisement
advertisement

নাবিল গ্রুপের আয়োজনে রাজশাহীতে ব্যবসায়িক অংশীদারদের মিলনমেলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
নাবিল গ্রুপের আয়োজনে রাজশাহীতে ব্যবসায়িক অংশীদারদের মিলনমেলা

ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে মিলনমেলায় বক্তব্য দেন নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলাম। গতকাল রাজশাহীতে নাবিল গ্রুপের আরঅ্যান্ডডি সেন্টারে

advertisement

ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে নাবিল গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সাফল্যের সাথে আগামীর পথে’ আয়োজনের রাজশাহী পর্ব।গতকাল শনিবার রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত নাবিল গ্রুপের আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) সেন্টারে আয়োজিত এ মিলনমেলায় রাজশাহী অঞ্চলের তিন শতাধিক ব্যবসায়িক অংশীদার অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আমিনুল ইসলাম প্রমুখ।মো. আমিনুল ইসলাম বলেন, ‘বাজারের পরিবর্তিত চাহিদা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে চাই।’নাবিল নাবা ফুডসের চাল, আটা, ময়দা, সুজি ও ডালজাতীয় পণ্য; নাবিল ফিড মিলসের বিভিন্ন ফিড পণ্য এবং ফুডেলা ব্র্যান্ডের ভোগ্যপণ্য নাবিল গ্রুপের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর