advertisement
advertisement

কোন রঙের ডিমলাইট ঘুমের সহায়ক, সন্ধ্যার পর কোন আলো এড়িয়ে চলবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
কোন রঙের ডিমলাইট ঘুমের সহায়ক, সন্ধ্যার পর কোন আলো এড়িয়ে চলবেন

অন্ধকার ঘরে ঘুমানো সবচেয়ে ভালো অভ্যাস

advertisement

ঠিক সময়ে ঘুম আসবে কি না, তা আমাদের জীবনধারারা নানা বিষয়ের ওপর নির্ভর করে। দেরি করে ঘুম আসার পেছনে আমাদের চারপাশের আলোর প্রভাবও থাকে। এ বিষয়ে রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. ইসরাত জেরিন আলম-এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলমঅন্ধকার ঘরে ঘুমানো সবচেয়ে ভালো অভ্যাসআমাদের ঘুমের চক্রের ওপর আলোর রং ও তীব্রতার প্রভাব পড়ে। সূর্য ওঠার পর যে আলো ছড়িয়ে পড়ে, তাতে আমাদের কর্মচাঞ্চল্য বাড়ে।

সূর্য ডোবার সময়ের গাঢ় লাল রং এবং রাতের স্বাভাবিক অন্ধকার বা কালো রং আমাদের ঘুমে সহায়ক।আধুনিক জীবনের ভিন্নরূপএ যুগের শহুরে রাতে প্রকৃতির সেই নিয়মের ব্যত্যয় ঘটে নানাভাবেই। রাতেও আলোর পসরা সাজানো থাকে এখানে। ঘরে-বাইরে উজ্জ্বল আলোর মেলা। কেউ কেউ পড়ালেখা বা পেশাগত কাজে ব্যস্ত থাকেন গভীর রাত পর্যন্ত। কেউ সময় কাটান মুঠোফোনে কিংবা অন্য কোনো ডিজিটাল যন্ত্রে। কারও চোখ টেলিভিশনের পর্দায়। কেউ ছুটছেন রাতের শহর ‘এক্সপ্লোর’ করতে।

রাতবিরাতে খেতে যাচ্ছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর