গত এক দশকে দেশে কৃষিঋণ দ্বিগুণের বেশি বেড়েছে। তবে ঋণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খেলাপি ঋণও। এক দশকের ব্যবধানে কৃষি খাতে ঋণ যতটা বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। ২০১৬-১৭ অর্থবছরে দেশের বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা। সর্বশেষ গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৩ হাজার কোটি টাকায়। আর ২০২৬–২৭ অর্থবছরে কৃষি খাতের বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ২৪০ কোটি টাকা।
গত অর্থবছর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকায়। অর্থাৎ এক দশকের ব্যবধানে কৃষিঋণ বেড়েছে দ্বিগুণ। আর কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তিন গুণের বেশি।বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদনে এক দশকের কৃষিঋণের পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) চিত্রও তুলে ধরা হয়।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কৃষি খাতে ঋণ বিতরণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।