advertisement
advertisement

সাভারে শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত শ্রমিকের মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
সাভারে শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত শ্রমিকের মৃত্যু

লাশ

advertisement

ঢাকার সাভারে বহিরাগতদের হামলায় আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের মোহাম্মদ রহিমের ছেলে।

সাভারের আউকপাড়া এলাকায় ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের সময় ৪ নভেম্বর সাভারের আউকপাড়া এলাকায় বহিরাগতদের হামলায় আহত হন সেলিম।

ওই ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সেলিমের পরিবারের সদস্য ও কারখানার কর্মকর্তারা জানান, ৪ নভেম্বর আউকপাড়া এলাকার চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রেন্ট সুজ লিমিটেডে কাজ করছিলেন শ্রমিকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর