এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নকল করেছেন দক্ষিণ কোরিয়ার একজন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষকের (ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট) যোগ্যতা পরীক্ষায় নকল করে প্রথম হয়েছিলেন একজন। দক্ষিণ কোরিয়ার এই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর গতকাল রোববার এ বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।গতকাল ওই পরীক্ষার্থী জানান, পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠিয়ে উত্তর সংগ্রহ করেছিলেন।
এ ঘটনায় আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘিরেও উদ্বেগ তৈরি হয়েছে।বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানিচলতি বছর এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত দুটি পরীক্ষায় প্রায় সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রথম হয়েছিলেন ওই পরীক্ষার্থী। দুই পরীক্ষায় তাঁর প্রাপ্ত ফলাফল নিয়ে কয়েক মাস ধরেই সন্দেহ ও আলোচনা চলছিল।
গতকাল তাঁর স্বীকারোক্তির পর সেই সন্দেহের অবসান হয়।দেশটির অ্যাটর্নি লি দন-হোর ইউটিউব চ্যানেলে নিজের পরিচয় শুধু ‘হান’ পদবি ব্যবহার করে ওই পরীক্ষার্থী বলেন, ‘আমি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে প্রতারণা করেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।