বাবার মতোই আর্যবীর শেবাগও ওপেনার।
ক্রিকেটে কিছু নাম শুধু নাম নয়। একটা ইতিহাস, একটা আবেগ, কখনো কখনো একটা গোটা প্রজন্মের স্মৃতি।ভারতীয় ক্রিকেটে বীরেন্দর শেবাগ আর রাহুল দ্রাবিড় তেমনই দুটি নাম। একজনের ব্যাটে ছিল ঝড়ের উন্মাদনা, অন্যজনের ব্যাটে ধৈর্যের আশ্চর্য শিল্প। একজন বল দেখতেন, আর মারতেন। অন্যজন বল বুঝতেন, তারপর খেলতেন। দুজনের ক্রিকেট–দর্শন ছিল দুই মেরুর।এত দিন পর ভারতীয় ক্রিকেটে আবার একই দলে ফিরছেন শেবাগ ও দ্রাবিড়।
তবে এবার নাম দুটি বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড় নয়। তাঁদের দুই ছেলে আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়।অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এ পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। সেই জয়ে সামনে থেকে আলো ছড়িয়েছেন এই দুই তরুণ। আর্যবীর হয়েছেন টুর্নামেন্টের–সেরা খেলোয়াড়। ৯০.২৫ গড়ে করেছেন ৩৬১ রান। অন্বয়ও নজর কেড়েছেন উইকেটের পেছনে এবং ব্যাট হাতে। তবে সবচেয়ে মজার ব্যাপার, বাবাদের মতোই তাঁদের ক্রিকেটের ধরনও আলাদা।
শুধু একটা জায়গায় যেন অদ্ভুত মিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।