advertisement
advertisement

সৌরজগতের অন্য গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কতটা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
সৌরজগতের অন্য গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কতটা

সৌরজগৎ

advertisement

সৌরজগতের সামান্য দুলুনি বা বিচ্যুতির কারণে পৃথিবী বুধ, মঙ্গল বা শুক্র গ্রহের সঙ্গে ধাক্কা খেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ফ্রান্সের প্যারিস অবজারভেটরির বিজ্ঞানী জ্যাক লাস্কার এবং মিকেল গাস্তিনো। তবে তারা আশ্বস্ত করে জানিয়েছেন, শত শত কোটি বছরের মধ্যে এমন কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। বিজ্ঞানীদের তথ্যমতে, পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণের কারণে গ্রহগুলোর কক্ষপথ পুরোপুরি স্থিতিশীল নয়।

সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমশ বিশৃঙ্খল হয়ে উঠতে পারে। বিষয়টি অনেকটা ভারসাম্যহীন চাকার মতো, যা চলন্ত গাড়ির অ্যাক্সেল থেকে একসময় ছিঁড়ে বেরিয়ে আসে। বৃহস্পতি ও শনির মতো গ্যাসীয় দানব গ্রহগুলোর তুলনায় পৃথিবীর মতো ছোট পাথুরে গ্রহগুলো অনেক কম স্থিতিশীল।

ফলে গ্রহগুলো মহাকাশে ছিটকে পড়ে অন্য গ্রহের সঙ্গে সংঘর্ষ হতে পারে।নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, ২ হাজার ৫০১টি কম্পিউটার সিমুলেশনের মধ্যে প্রায় ২৫টিতে বুধ গ্রহের কক্ষপথ বিচ্যুত হয়ে আন্তগ্রহ সংঘর্ষের ঝুঁকির তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর