ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান
ব্যবসার বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা, সরকারি সংস্থার অভিযানসহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার।দুই বছর ধরে অর্থনীতিতে একধরনের ধীরগতি চলছে।
এ অবস্থায় প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবসা কেমন যাচ্ছে?ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে। এই বাড়তি দামের সঙ্গে আমাদের তাল মেলাতে কষ্ট হচ্ছে। তার কারণ কাঁচামালের দাম বাড়লেও তৈরি (প্রসেস ফুড) পণ্যের দাম বাড়ছে না। দাম বাড়াতে গেলে বিক্রি কমছে। শুধু ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে অনেক প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যাচ্ছে। তাতে দিন শেষে অধিকাংশ প্রতিষ্ঠান মূলধন হারাচ্ছে।
২০২৪ সালের তুলনায় বর্তমানে স্থানীয় বাজারে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বিক্রি ৫০ শতাংশ কমে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।