মোহাম্মদ রায়হান
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—চাঁদা না পেয়ে একটি বাড়িতে গুলি করার পর এভাবেই এক ব্যক্তিকে মুঠোফোনে কল করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ‘সন্ত্রাসীর’ বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার জাফর আহমদ নামের এক ব্যক্তির বাড়িতে গুলি করার ঘটনাটি ঘটে।
গুলিতে তাঁর ঘরের জানালার কাচ ভেঙে যায়।জাফর আহমদ সাংবাদিকদের জানান, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হানের সহযোগীরা তাঁর ঘরের একটি জানালা লক্ষ্য করে গুলি ছুড়েছেন। তবে তিনিসহ পরিবারের সদস্যরা কক্ষটিতে ছিলেন না। তাই পরিবারের সদস্যদের কেউ হতাহত হননি।‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’জাফর আহমদ বলেন, রায়হান ১০ মাস আগে তাঁকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন।
তবে তখন তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।