advertisement
advertisement

‘মাদকসহ আপনার ছেলে গ্রেপ্তার’—এরপর শুরু প্রতারণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
‘মাদকসহ আপনার ছেলে গ্রেপ্তার’—এরপর শুরু প্রতারণা

সাইবার অপরাধ

advertisement

‘আপনার ছেলেকে পুলিশ আটক করেছে। তাঁর ব্যাগে মাদক পাওয়া গেছে। ছেলেকে ছাড়াতে চাইলে এখনই বিকাশে টাকা পাঠান।’ গত ২৪ অক্টোবর এমন ফোন পান বরিশাল সদর উপজেলার বাসিন্দা আবুল কালাম আজাদ। অপরিচিত নম্বর থেকে ফোন করে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিচয় দেন ওই ব্যক্তি। ছেলেকে গ্রেপ্তারের কথা শুনে ঘাবড়ে যান আবুল কালাম।

কথাবার্তায় নানাভাবে ফাঁদে ফেলে বারবার দ্রুত টাকা পাঠানোর তাগাদা দিতে থাকেন তিনি।শুধু আবুল কালাম নন, পুলিশ বা গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে মুঠোফোনে যোগাযোগ করে সন্তানের গ্রেপ্তারের কথা বলে টাকা আদায়ের এমন প্রতারণা বাড়ছে। কখনো সন্তানের কণ্ঠের মতো কান্নার শব্দ শুনিয়ে, কখনো মারধরের শব্দ শোনানোর মাধ্যমে অভিভাবকদের আতঙ্কিত করা হচ্ছে।

কোনো কোনো ঘটনায় পরিচিতজনের কণ্ঠ নকল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ঘটনাও পাওয়া যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর