আবদুল সামাদ
কিছু গোল থাকে, যা শুধু স্কোরবোর্ড বদলায় না, বদলে দেয় একটি দেশের ফুটবল-স্বপ্ন। কারও জন্য খুলে দেয় নতুন ইতিহাসের দরজা, কারও জন্য রেখে যায় দীর্ঘশ্বাস।ঢাকার জাতীয় স্টেডিয়ামে গত শনিবার তেমনই একটি গোল হলো। ম্যাচের বয়স তখন ৮৬ মিনিট। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ থ্রো করলেন। বলটি সরাসরি চলে গেল পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে বল পেলেন আবদুল সামাদ। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে নিলেন।
ভেতরের দিকে কাট করে বাঁ পায়ের নিচু শট। বল জালে।একমুহূর্ত আগেও যে গ্যালারিতে ছিল ফাইনালে ওঠার স্বপ্ন, সেখানে নেমে এল নীরবতা। বাংলাদেশের ২৩ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর পাকিস্তান প্রথমবারের মতো উঠে গেল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। দুই দলের ভাগ্য বদলে দেওয়া সেই বাঁ পায়ের মালিক কে?আবদুল সামাদ। জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে, ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারি। মা–বাবা পাকিস্তানি বংশোদ্ভূত।
জন্ম, বেড়ে ওঠা, ফুটবলের হাতেখড়ি সবই ইউরোপে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।