advertisement
advertisement

পশ্চিমবঙ্গে ৬ মাসে ৫ জন ‘এনকাউন্টারে’ নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গে ৬ মাসে ৫ জন ‘এনকাউন্টারে’ নিহত

ভারতের পশ্চিমবঙ্গে কথিত এনকাউন্টারে নিহত রতন শেখ

advertisement

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে (এনকাউন্টার) পাঁচজন নিহত হয়েছেন। সর্বশেষ গতকাল রোববার বীরভূমের নানুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন রতন শেখ নামের এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অন্তত ৩৬টি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।পুলিশের ভাষ্য,গত শুক্রবার রতন শেখকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এতে বিশ্বজিৎ দাস নামের এক কনস্টেবল পায়ে গুলিবিদ্ধ হন।

পরে পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে রতন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রতন শেখ পুলিশের ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বীরভূমের নানুর থানার চারকল গ্রামে একটি ইটভাটায় লুকিয়ে রাখার কথা জানান। গতকাল তাঁকে নিয়ে ওই ইটভাটায় যায় পুলিশ। সেখানে অস্ত্র উদ্ধারের সময় রতন শেখ পুলিশের ওপর হামলা চালান।

পুলিশ পাল্টা গুলি চালালে তিনি গুরুতর আহত হন।পরে রতনকে নানুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর