আপনারা জেনে অবাক হবেন, সরকারি সফর উপলক্ষে আমাকে সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। কী দারুণ সম্মান!হ্যালো! আমি আপেল। একসময় মানুষ আমাকে কিনত রোগী দেখতে যাওয়ার সময়, বাসায় মেহমান এলে কিংবা একটু পুষ্টিকর কিছু খাওয়ার ইচ্ছা হলে। কিন্তু সময় বদলেছে, বদলেছে আমার পরিচয়ও। এখন আর শুধু পুষ্টিগুণের জন্যই আমার কদর নেই, শোভাবর্ধক হিসেবেও আমার বেশ নামডাক!সম্প্রতি দেশের নামীদামি গণমাধ্যমগুলো আমাকে নিয়ে বেশ লেখালেখি করছে।
ভাবতেই ভালো লাগে, একটা ফল হয়ে এতটা জনপ্রিয়তা! আপনারা জেনে অবাক হবেন, সরকারি সফর উপলক্ষে আমাকে সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। কী দারুণ সম্মান! এত দিন গাছে জন্মানোর পরও গাছের ডালে এমন রাজকীয়ভাবে জায়গা হয়নি। অবশেষে আমারও গাছে ওঠার সৌভাগ্য হলো! অবশ্য ডালে ঝোলার এই দৃশ্য দেখে অনেকেই আমাকে নিয়ে আলোচনা শুরু করেছেন।অনেক আগে থেকেই আমার নামডাক ভালো। নিউটন সাহেবের মাথায় পড়েছিলাম, সে অনেক আগের কথা!
সেদিন ভদ্রলোকের মাথায় না পড়লে তো নিউটনের সূত্রই আবিষ্কার হতো না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।