জীবনটা গেল চাকরগিরি করতে করতে। ঘরেরও চাকর, অফিসেরও চাকর। না দাম দিল বস, না দাম দিল বউ। তাই একটা চমক দেখাতে চাই। সিনিয়ার অফিস কলিগ মিজান ভাইকে কথাটা বলতেই, ভাই শাঁই করে ঘুরে তাকাল তুহিনের দিকে। চোখ পাকিয়ে বলল, বস আর বউকে কখনোই চমক দেখাবার চেষ্টা করবে না। যতবার চেষ্টা করবে, ততবারই চমকে যাবে। - ভাই মনে হয় আমার কথাটা ধরতে পারেননি। আমি বউকে একটা সারপ্রাইজ দিতে চাইছি। কী করতে চাইছি, শুনবেন তো?- কিচ্ছু শোনার দরকার নেই।
আবারও সাবধান করে দিচ্ছি, ভুলেও বউকে কখনো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবে না। এমন প্রাইজ দেবে, ঘরে থাকতে পারবে না।দুই. মিজান ভাই বললেই হলো? মনের সুপ্ত ইচ্ছা গুপ্ত রেখেই মরতে হবে? কাভি নেহি। বিছানায় হেলান দিয়ে শুয়ে তুহিন বউকে বলল, একটা জিনিস ভাবছি, বুঝলে? - তুমি হচ্ছ বিশ্ব ভাবুক গোষ্ঠীর চেয়ারম্যান। সারা দিন কী সব ভাবো আর ল্যাপটপে কাকের ঠ্যাং, বকের ঠ্যাং লেখো। রত্না মোবাইলে রিলস দেখতে দেখতে ভেংচিঘাত করল।
- কাকের ঠ্যাং মানে?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।