মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে জয়কে ‘তুই ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেন হেলাল খান
চিত্রনায়ক হেলাল খানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। গতকাল রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) একটি মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে জয়কে ‘তুই ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেন হেলাল খান। এ সময় তাঁকে গালাগালও করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা–সমালোচনা ।
এবার সেই ঘটনার কারণ ব্যাখ্যা করলেন জয়।‘তুই ফ্যাসিস্ট, চুপ!’, জয়কে জাসাস নেতা হেলাল খানের ধমকগণমাধ্যমের কাছে জয় চৌধুরী দাবি করেছেন, পুরো ঘটনাটি ঘটেছে ভুল–বোঝাবুঝি থেকে। মূলত চিত্রনায়ক ডি এ তায়েবের পক্ষে কথা বলা এবং মানববন্ধনে যোগ দিতে দেরি হওয়ায় তাঁর ওপর ক্ষুব্ধ হন হেলাল খান।জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন।
কারণ, আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে একটু দেরি হয়েছিল।’ঘটনার সূত্রপাত গতকাল রোববার বিকেলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।