ইউক্রেন সফরে দেশটির যুদ্ধফেরত সেনাসদস্যদের সঙ্গে দেখা করেন ব্রিটেনের প্রিন্স হ্যারি
ইউক্রেন সফর করেছেন প্রিন্স হ্যারি। সপ্তাহান্তে তিনি ইউক্রেনে আকস্মিক সফরে যান এবং সেখানে তিনি আহত সেনাসদস্য ও যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসাকর্মীদের সঙ্গে দেখা করেন। তাঁদের তিনি বলেন, ‘আপনারাই এই যুদ্ধে জয়ী হতে চলেছেন।’ ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এটি দেশটিতে প্রিন্স হ্যারির চতুর্থ সফর।
এ সময় আহত সেনাসদস্যদের তিনি বলেন, ‘বিশ্ব ইউক্রেনের পাশে থাকবে।’ দীর্ঘদিন ধরে চলা এ যুদ্ধের অবসান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নিরাপত্তার কারণে এ সফরের বিষয়টি গোপন রাখা হয়েছিল।
প্রিন্স হ্যারি গত শনিবার ও রোববার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।সেখানে আহত সেনাসদস্যদের পুনর্বাসনে বিশেষায়িত ক্লিনিক ‘সুপারহিউম্যানস’ আয়োজিত চিকিৎসাকর্মীদের এক সম্মেলনে মঞ্চে বক্তব্য দেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য।প্রিন্স হ্যারি সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘আপনারাই এই যুদ্ধে জয়ী হতে চলেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।