advertisement
advertisement

খুলনায় রাষ্ট্র আসলে কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
খুলনায় রাষ্ট্র আসলে কোথায়

advertisement

স্কুলে পড়ার দিনগুলোর খুলনা আমার স্মৃতিতে এখনো ঝকঝকে। বড় বাজারের গলিতে সারা দিনের ভিড় আর হাঁকডাক, নিউমার্কেটের আড্ডা, বিকেলে স্টেডিয়ামে ফুটবল লিগ দেখতে গ্যালারি উপচে পড়া ভিড়, পিকচার প্যালেসের সিনেমার পোস্টার। খালিশপুর-দৌলতপুরের মিলের সাইরেন, রেল-স্টিমারের ভেঁপু। দেশের নানা প্রান্ত থেকে কাজের খোঁজে আসা মানুষ এই শহরকে নিজের করে নিয়েছিলেন। খুলনা ছিল চকচকে এক উদার বর্ধিষ্ণু শিল্পনগরী।

বাসযোগ্যতায় খুলনা ছিল পছন্দের ওপরের দিকে।অথচ সেই শহরের প্রশাসক এখন বলছেন, পরিস্থিতি না বদলালে মানুষ আর এই শহরে থাকবে না। ৯ নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, পাঁচ-ছয়টি গোষ্ঠী নীরবে লাখ থেকে কোটি টাকা চাঁদা তুলছে, ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, খুলনা পরিণত হচ্ছে এক অন্ধকার নগরে। তিনি প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে খুলনায় পাঠানোর আরজি জানিয়েছেন।

ক্ষমতাসীন দলের একজন জ্যেষ্ঠ নেতা, যিনি নিজেই নগরের প্রধান নির্বাহী, তাঁকে যখন গণমাধ্যমের মাধ্যমে সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করতে হয়, তখন প্রশ্নটা আর নিছক আইনশৃঙ্খলার থাকে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর