advertisement
advertisement

একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা

advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একই দিনে নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ২০২৭ এই তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা।

একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না হওয়ায় যেকোনো একটি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হারানোর শঙ্কায় রয়েছেন তাঁরা।বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেনবিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের অধীন রয়েছে কলা ও মানববিদ্যা অনুষদের বিষয়গুলো।

পাশাপাশি একই দিন খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর