advertisement
advertisement

চার ব্যবস্থায় নবজাতক মৃত্যু প্রতিরোধ সম্ভব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
চার ব্যবস্থায় নবজাতক মৃত্যু প্রতিরোধ সম্ভব

‘অপরিণত নবজাতকের স্বাস্থ্যসেবা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) শারমিন শাহনাজ, আবদুল মান্নান, দিলারা আলো, মাহবুবুল হক, মোহাম্মদ সহিদুল্লা ও জিনাত আরা নাসরিন। গতকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে

advertisement

হাসপাতালে পর্যাপ্ত স্ক্যানু ও এনআইসিইউ বাড়ানো।শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন সরবরাহসহ পর্যবেক্ষণ করা।সময় নষ্ট না করে অসুস্থ নবজাতককে সহজে রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া।নবজাতকের চিকিৎসায় প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা করা।দেশে নবজাতক মৃত্যুর ৮৫ শতাংশই ঘটে প্রধানত তিনটি কারণে। এর মধ্যে প্রায় এক–তৃতীয়াংশ মৃত্যু হয় অপরিণত অবস্থায় ও কম ওজন নিয়ে জন্ম নেওয়ার কারণে।

জন্মের সময় অক্সিজেনের অভাবজনিত শ্বাসকষ্টের কারণে ২৭ শতাংশ এবং নিউমোনিয়াসহ সংক্রমণের কারণে মৃত্যু হয় ২৬ শতাংশ নবজাতকের। তবে চারটি ব্যবস্থা নিলে নবজাতকদের এসব মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

সেগুলো হচ্ছে হাসপাতালে পর্যাপ্ত স্ক্যানু ও নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) বাড়ানো, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন সরবরাহসহ পর্যবেক্ষণ করা, সময় নষ্ট না করে অসুস্থ নবজাতককে সহজে রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া, নবজাতকের চিকিৎসায় প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা করা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর