advertisement
advertisement

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যায় দণ্ডিতদের ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যায় দণ্ডিতদের ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু

হাইকোর্ট

advertisement

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও জেল আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানি গ্রহণ করছেন।

রাষ্ট্রপক্ষ শুনানি করছে।নৃশংস এই ঘটনার পাঁচ মাস ২৮ দিনের মাথায় আইনিপ্রক্রিয়ার দ্বিতীয় ধাপে উচ্চ আদালতে মামলাটির শুনানি শুরু হলো।পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: দণ্ডিতদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিতে নির্দেশমামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গত ৭ জুন রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

পাশাপাশি আসামি সোহেলকে পাঁচ লাখ ও স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেন ট্রাইব্যুনাল।ঘটনার ১৯ দিনের মাথায় এই রায় দেন বিচারিক আদালত।ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর