advertisement
advertisement

নিউইয়র্কে পান্নুন হত্যাচেষ্টা মামলায় কত বছর সাজা হতে পারে ভারতীয় নিখিলের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
নিউইয়র্কে পান্নুন হত্যাচেষ্টা মামলায় কত বছর সাজা হতে পারে ভারতীয় নিখিলের

অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের স্কেচ। নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে। ১৭ জুন, ২০২৪

advertisement

ভারতের শিখ সম্প্রদায়ের খালিস্তানপন্থী আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যা ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত নিখিল গুপ্তার কত বছর সাজা হয়, সেদিকে আপাতত সবার নজর। ২০ নভেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আদালত ওই মামলার সাজা ঘোষণা করবেন। যুক্তরাষ্ট্রের সরকারি আইনজীবী অপরাধীর ২৪ বছরের সাজা দাবি করেছেন। নিখিলের আইনজীবী চান সাজা বড়জোর ১২ বছর হোক। এ অবস্থায় নিখিল গুপ্তা বিচারককে একটি চিঠি লিখেছেন।

তাতে নিজের দোষ স্বীকার করে তিনি লিখেছেন, তিন বছর পিছিয়ে গিয়ে ভুলগুলো শুধরে নিতে পারলে এই অবস্থায় পড়তে হতো না। ভারতীয় বংশোদ্ভূত পান্নুন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি স্বাধীন খলিস্তান আন্দোলনের ঘোর সমর্থক। তাঁকে হত্যার ষড়যন্ত্রের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালে চেক প্রজাতন্ত্র থেকে নিখিলকে গ্রেপ্তার করা হয়। মার্কিন পুলিশই তাঁকে গ্রেপ্তার করে।

পরে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়।নিখিলের বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র, খুনের জন্য লোক ভাড়া করা, পরিকল্পনা সফল করতে টাকাকড়ির লেনদেনের মতো অভিযোগ আনা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর