advertisement
advertisement

ওরা প্রতারণা করেছে: সিটির সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য কিন ও রাইটের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
ওরা প্রতারণা করেছে: সিটির সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য কিন ও রাইটের

ম্যান সিটি প্রতারণা করে ট্রফি জিতেছে বলে মনে করেন রয় কিন ও ইয়ান রাইট।

advertisement

ইংল্যান্ডের ফুটবলে বহুদিন ধরে ঝুলে থাকা এক মামলার পর্দা এবার খানিকটা সরে গেছে। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার ১১৫টি অভিযোগের মধ্যে একটি বাদ দিয়ে বাকি সবগুলোতেই দোষী সাব্যস্ত হয়েছে ক্লাবটি। তবে শাস্তি কী হবে, তা এখনো স্পষ্ট নয়। আপিলসহ প্রক্রিয়ার অনেকটাই বাকি।২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৯ বছরে আর্থিক অনিয়মের অভিযোগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম অভিযুক্ত করা হয় ম্যানচেস্টার সিটিকে।

যদিও ক্লাবটি শুরু থেকেই নিজেদের নির্দোষ দাবি করে আসছে।এই পরিস্থিতিতে কথা বলেছেন সিটির হয়ে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত চারটি প্রিমিয়ার লিগ জেতা রদ্রি। গত শনিবার ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের অধিনায়ক হিসেবে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যা করেছি, সেটা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটা টাকায় কেনা কিছু নয়।

এটা এসেছে পরিশ্রম থেকে, একসঙ্গে লড়াই থেকে, প্রতিদিন কাঁধে কাঁধ মিলিয়ে থাকার মধ্য দিয়ে।’সিটিতে গার্দিওলার তুরুপের তাস ছিলেন রদ্রি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর