সরোয়ার ইমরান
এশিয়ান গেমসের ব্যর্থতা এবং এই ব্যর্থতাকে ঘিরে কিছু মন্তব্য ও ঘটনা দেশের নারী ক্রিকেটে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। এশিয়া কাপের পর এবং এশিয়ান গেমসের ঠিক আগে টি–টুয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন অধিনায়ক নিগার সুলতানা।
এর মধ্যেই কোচ সরোয়ার ইমরানের এক মন্তব্য ঘি ঢালে বিতর্কের আগুনে।এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে হারার পর জাপানে সংবাদমাধ্যমকে কোচ বলেছিলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন এটা হওয়া (নতুন কোচ নিয়োগের খবর), আমরা একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনদের আপনি সাইজ করে দিলেন, তো কীভাবে আপনি আশা করেন?’গেমসফেরত দলের সঙ্গে আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের এক সভার পর এ নিয়ে কথা বলেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম।
কোচের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘কোচ কিছু বেফাঁস কথা বলেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।