advertisement
advertisement

রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ নিয়ে জাবি বন্ধুসভার পাঠচক্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ নিয়ে জাবি বন্ধুসভার পাঠচক্র

জাবি বন্ধুসভার পাঠচক্রের আসর

advertisement

মানুষের মনের জটিল অলিগলি, সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন এবং চার দেয়ালের মধ্যে নারীর নীরব আর্তনাদের এক অনন্য সাহিত্যিক রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর।

তাঁর কালজয়ী সৃষ্টি ‘নষ্টনীড়’ কেবল একটি পারিবারিক ভাঙনের গল্প নয়; বরং দাম্পত্যের অবহেলা, একাকিত্ব এবং ভালোবাসার অতৃপ্ত আকুলতার এক নিবিড় মনস্তাত্ত্বিক আখ্যান।রবীন্দ্রসাহিত্যের এই গভীর দিকগুলো নতুন প্রজন্মের পাঠকদের সামনে উন্মোচনের উদ্দেশ্যে ‘নষ্টনীড়’ নিয়ে পাঠচক্রের আসর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১০ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ১০ নম্বর কক্ষে এই আসর বসে।

গ্রন্থ আশ্রমের সহযোগিতায় অনুষ্ঠিত এই পর্বে মূল আলোচক ছিলেন সহসাংগঠনিক সম্পাদক অরুপা রহমান।শুরুতে গল্পের পটভূমি, চরিত্রবিন্যাস ও প্রেক্ষাপট বিশদভাবে তুলে ধরা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর