advertisement
advertisement

গিলপিনের ভোর থেকে ক্যাসলরিগের প্রাচীন পাথরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
গিলপিনের ভোর থেকে ক্যাসলরিগের প্রাচীন পাথরে

গিলপিনের পাড়ে বসে মৌনির আঁকাআঁকি

advertisement

গিলপিনের এক কবিতার মতো সকাল থেকে পাঁচ হাজার বছরের নীরব পাথর—এই যাত্রা যেন শুধু পথ পেরোনো নয়; প্রকৃতি, ইতিহাস আর স্মৃতির ভেতর দিয়ে মানুষকে নতুন করে আবিষ্কারের এক অনন্য ভ্রমণ।ভোররাতে গিলপিনের অবিশ্রান্ত জলধারা আর পাখির কূজনে ঘুম ভাঙল। এমন কবিতার মতো ভোর কি হেলাফেলায় কাটিয়ে দেওয়া যায়?

এক কাপ ধূমায়িত চা নিয়ে তাই বসে পড়লাম কটেজের সামনেই, মিষ্টি গিলপিন ব্রিজের লাগোয়া আমাদের জন্য পেতে রাখা গোল টেবিলে।গিলপিনের পাড়ে বসে মৌনির আঁকাআঁকিপ্রভাতের নরম রোদে গরম চায়ে চুমুক দিতে দিতে পড়ছিলাম বার্নার্ড কর্নওয়েলের ‘ডেথ অব কিংস’। যদিও এমন আবহে রবীন্দ্রনাথ কিংবা আমার প্রিয় কবি জীবনানন্দের কোনো কবিতা পড়তে পারলে আনন্দটা হয়তো আরও গভীর হতো।

সর্বশেষ এমন সকাল হয়তো এসেছিল কোনো এক কলেজবেলায়—শেষ অঘ্রানের শুকনা খড়ের ওপর আরাম করে বসে, মিষ্টি রোদের উষ্ণতায় পড়েছিলাম উইলিয়াম শেকস্‌পিয়ারের ‘অ্যাজ ইউ লাইক ইট’।সেই স্মৃতির পথ ধরে হঠাৎ যেন ফিরে গেলাম আরডেনের সেই অরণ্যে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর