ডেঙ্গু প্রতিরোধে খুলনা বন্ধুসভার সচেতনতামূলক ক্যাম্পেইন
ডেঙ্গু নামের ব্যাধিটি আমাদের ঘরে ঘরে হানা দিচ্ছে। কেড়ে নিচ্ছে স্বজনদের মুখের হাসি, আর হাসপাতালগুলোকে করে তুলছে অস্বস্তিকর পরিবেশ। ভৌগোলিক কারণে এবং বর্তমান আবহাওয়ার পরিবর্তনে আমাদের বিভাগ ও জেলা আজ ডেঙ্গুর অন্যতম হটস্পটে পরিণত হয়েছে।ডেঙ্গু প্রতিরোধে খুলনা বন্ধুসভার সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন আলোচকেরা।
২২ সেপ্টেম্বর সকালে রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়ে এই কর্মসূচি হয়।ডেঙ্গু প্রতিরোধে খুলনা বন্ধুসভার সচেতনতামূলক ক্যাম্পেইন।সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় কার্যক্রমের উদ্বোধন করেন রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব রহমান। তিনি বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় সচেতনতার দীর্ঘশ্বাসকে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে।
পরিষ্কার–পরিছন্নতায় সচেতনতা ও করণীয় বিষয়গুলো শিক্ষার্থীদের মেনে চলার চেষ্টা করতে হবে।’আলোচক হিসেবে ছিলেন চিকিৎসক বন্ধু সিয়াম ফিরদাউস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।