মঞ্জুরুল হক
গবেষণাপ্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মিউচুয়াল ফান্ড এইমস অব বাংলাদেশের চেয়ারম্যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।মঞ্জুরুল হক রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হৃদ্রোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
তাঁর জানাজা আজ জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, বগুড়ায় তাঁর দাফন সম্পন্ন হবে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।বাজার–গবেষণায় মঞ্জুরুল হকের ৪০ বছরের বেশি অভিজ্ঞতা। তাঁর প্রতিষ্ঠিত ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় জরিপ গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান।মঞ্জুরুল হকের জন্ম ১৯৫৩ সালের ২ জুন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।