সমুদ্রসৈকতে আবেদনময় এক লুকে ধরা দিয়েছেন এই সুন্দরী। টোনড ফিগার আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে মিথিলার নতুন এই লুকটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।
মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা মানেই একরাশ আবেদন। বিউটি প্যাজেন্ট ও মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে সিনেমার পর্দায়ও নিজের জায়গা করে নিয়েছেন তিনি। ‘রকস্টার’ সিনেমায় অভিনয়ের পর দর্শকের কাছে তাঁর পরিচিতি বেড়েছে আরও। সম্প্রতি ট্রেন্ডি এক বিচ লুকে ধরা দিয়েছেন এই সুন্দরী। টোনড ফিগার ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে মিথিলার নতুন লুকটি হয়ে উঠেছে নজরকাড়া। ক্যাপশনে লিখেছেন, এ মুহূর্তটা যদি ধরে রাখা যেত!
রইল বিস্তারিত...সমুদ্রসৈকতে আবেদনময় এক লুকে ধরা দিয়েছেন এই সুন্দরী। টোনড ফিগার আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে মিথিলার নতুন এই লুকটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। হালকা গোলাপি রঙের টু-পিস পোশাকে ফ্রেমে ধরা দিয়েছেন তিনি। পোশাকের ওপরের অংশটি ব্যাকলেস হল্টারনেক টপ। টপের গভীর নেকলাইনও আলাদা করে নজর কেড়েছে।বটমে জুটি হয়েছে ম্যাচিং লো-ওয়েস্ট মিনি স্কার্ট। অ্যাসিমেট্রিক স্কার্টের নিচের দিকে থাকা রাফল ডিটেইলিং লুকে এনেছে বাড়তি ছন্দ।
কোমরের একপাশে থাকা ফুলের অ্যাপ্লিকটিও নজর কেড়েছে।সূর্যাস্তের আলোয় মিথিলার মেকআপে ফুটে উঠেছে গ্লোয়িং আবহ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।