advertisement
advertisement

স্পিকার রাষ্ট্রের জমে থাকা ক্ষত উন্মুক্ত করে দিলেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
স্পিকার রাষ্ট্রের জমে থাকা ক্ষত উন্মুক্ত করে দিলেন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

advertisement

বাংলাদেশের সকাল খুব সুন্দর। রোদ ওঠে ধীরে ধীরে, যেন নদীর জলে সোনালি রং মিশে যায়। পাখিরা ডাকে, বাতাসে ভেসে আসে কচি পাতার গন্ধ। কিন্তু এই সুন্দর সকালের মাঝেও কোথাও এক অদৃশ্য অন্ধকার লুকিয়ে থাকে—যেন শহরের ব্যস্ত রাস্তায় কোনো পুরোনো ভবনের ভেতরে জমে থাকা ধুলা। সেই অন্ধকারের নাম দুর্নীতি।দুর্নীতি কোনো এক দিনে জন্ম নেয় না। এটি জন্মায় মানুষের লোভে, ভয়ভীতিতে, ক্ষমতার মোহে আর সমাজের দীর্ঘদিনের অভ্যাসে।

বাংলাদেশের সরকারি অফিস-আদালত যেন সেই অন্ধকারের পুরোনো মঞ্চ, যেখানে প্রতিদিন নতুন নতুন নাটক মঞ্চস্থ হয়, কিন্তু গল্পের শেষ কখনো বদলায় না।সকালে অফিস খুলতেই দরজার সামনে লাইন পড়ে যায়। কেউ এসেছে জন্মনিবন্ধন করতে, কেউ জমির কাগজ ঠিক করতে, কেউ আবার এসেছে মামলার নথি জমা দিতে। তাদের চোখে থাকে আশা, আজ হয়তো কাজটা হয়ে যাবে।

কিন্তু অফিসের ভেতরে ঢুকতেই তারা বুঝতে পারে, কাজের গতি রোদ ওঠার মতো নয়—বরং কুয়াশার মতো ধীর, অস্পষ্ট, অনিশ্চিত।ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার অসুখদলবাজ আর দলদাসের মধ্যে পার্থক্যটা সূক্ষ্মএকজন কর্মকর্তা ফাইল উল্টেপাল্টে দেখেন, তারপর বলেন, ‘আচ্ছা, পরে আসেন।’ এই ‘পরে’ শব্দটি যেন এক অদৃশ্য দেয়াল, যার ওপারে কাজের গতি থেমে থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর