কিশোর গ্যাংয়ের অস্তিত্ব জানান দিচ্ছে দেয়াললিখন। গতকাল কুমিল্লার টাউন হল মাঠসংলগ্ন এলাকায়
পাঠাগার, মিলনায়তনের অনুষ্ঠান, মাঠের আড্ডা আর আশপাশের দোকানপাট—এসব ঘিরে কুমিল্লার কান্দিরপাড়ের টাউন হল এলাকা সব সময় জনসমাগম থাকে। সেই টাউন হলের মাঠঘেঁষা দেয়ালের বিভিন্ন স্থানে লেখা ‘সিবিকে’, ‘ডিবিএক্স’, ‘কেজিএস’। এই তিনটি নামই কুমিল্লার কিশোর গ্যাংয়ের বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। দেয়ালে নাম লিখে নিজেদের পরিচয় জানানোর চেষ্টা। এখন দেয়ালের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দল গড়া ও শক্তি প্রদর্শনের তথ্য পাওয়া যাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।