advertisement
advertisement

মেট্রোস্টেশনে মিলবে পোলারের আইসক্রিম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
মেট্রোস্টেশনে মিলবে পোলারের আইসক্রিম

মেট্রোরেলের যাত্রীদের জন্য আইসক্রিম পারলার নতুন অভিজ্ঞতা দিতে ‘পোলার চিল স্টেশন’ চালু করেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড পোলার। গত মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের সিওও শাহ মাসুদ ইমামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন

advertisement

রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য আইসক্রিম পার্লারের নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড পোলার। ‘পোলার চিল স্টেশন’ নামের এই নতুন উদ্যোগের মাধ্যমে এখন থেকে প্ল্যাটফর্মেই বিভিন্ন স্বাদের প্রিমিয়াম আইসক্রিম উপভোগ করতে পারবেন আইসক্রিমপ্রেমীরা।

ব্র্যান্ডটির প্রতিটি স্কুপের দাম রাখা হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা।ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি মেট্রোরেল স্টেশন—উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি নির্ধারিত পয়েন্টে এই চিল স্টেশন চালু করা হয়েছে।

এখানে ব্র্যান্ডটির নিয়মিত স্টিক ও কোন আইসক্রিমের পাশাপাশি গ্রাহকেরা নিজস্ব পছন্দের স্বাদ ও নতুন নানা বৈচিত্র্যময় ফ্লেভার থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন।গত মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহ মাসুদ ইমাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর