advertisement
advertisement

ভারতের সিইসি জ্ঞানেশের অনুষ্ঠান স্থগিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
ভারতের সিইসি জ্ঞানেশের অনুষ্ঠান স্থগিত

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

advertisement

দেশজুড়ে সমালোচনা ও ইস্তফার দাবি জোরালো হওয়ায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের দুটি জনসংযোগ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। অনুষ্ঠান দুটির একটি হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার, উত্তর প্রদেশের মিরাটে। দ্বিতীয়টি হওয়ার কথা ২৮ সেপ্টেম্বর, উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী ক্ষেত্র বারানসিতে।

ভারতের নির্বাচন কমিশনের (ইসি) সূত্র অনুষ্ঠান স্থগিত রাখার কথা গণমাধ্যমে স্বীকার করেছে। সূত্রের কথায়, নানা কারণে এ ধরনের জনসংযোগ অনুষ্ঠান আগেও স্থগিত রাখা হয়েছে; যদিও সেসব অনুষ্ঠান স্থগিত রাখার হয় প্রধানত আবহাওয়ার কারণে।

এবার এ দুই অনুষ্ঠান এমন সময় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো, যখন নির্বাচন কমিশনের কাজকর্ম ও তাতে সিইসির ভূমিকা নিয়ে কমিশনের অন্য দুই সদস্য সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি গুরুতর অনিয়মের অভিযোগ করেছেন এবং তা নিয়ে পুরো ভারতে সব বিরোধী দল বিক্ষোভে ফেটে পড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর