advertisement
advertisement

বিদেশি শিল্পীদের পেছনে কোটি কোটি টাকা, দেশি শিল্পীদের জন্য কেন নয়, অনি হাসানের ক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
বিদেশি শিল্পীদের পেছনে কোটি কোটি টাকা, দেশি শিল্পীদের জন্য কেন নয়, অনি হাসানের ক্ষোভ

অনি হাসান

advertisement

বাংলাদেশে বিদেশি শিল্পীদের নিয়ে বড় আয়োজনের সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁদের আনতে বিপুল অর্থ ব্যয় করার পাশাপাশি দেওয়া হয় নানা সুযোগ-সুবিধা। অথচ দেশের মেধাবী শিল্পীদের অনেকেই পর্যাপ্ত শো না পেয়ে হতাশ ও নিরুৎসাহিত হচ্ছেন। বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজকদের এমন আগ্রহের বিপরীতে দেশি শিল্পীদের প্রতি উদাসীনতার অভিযোগও দীর্ঘদিনের।

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক গিটারিস্ট অনি হাসান।সম্প্রতি পাকিস্তান ও ভারতের কয়েকজন শিল্পী ও ব্যান্ডকে বড় অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছিলেন বিভিন্ন আয়োজক। এর মধ্যে কোনো কোনো অনুষ্ঠান হয়েছে, আবার কোনোটি শেষ পর্যন্ত হয়নি। আজ ও আগামীকালও দেশের একাধিক আয়োজক প্রতিষ্ঠান পাকিস্তানের কয়েকজন শিল্পী ও ব্যান্ডকে নিয়ে কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিয়েছিল।

শেষ মুহূর্তে সেসব আয়োজন স্থগিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর